সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০১ অপরাহ্ন, ৭ নভেম্বর ২০২৬

কোনো ডিসেম্বরেই ‘আপা’র দেশে ফেরার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই এবং তিনি ফিরলেও তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ […]

কোনো ডিসেম্বরেই ‘আপা’র দেশে ফেরার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই এবং তিনি ফিরলেও তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। এর প্রমাণ শিক্ষার্থীদের দিতে হবে। শুধু নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন না করে পুরো দেশ ও বিশ্ব নিয়ে ভাবতে হবে। তাঁর ভাষায়, এটাই বিশ্ববিদ্যালয়ের কাজ।

আগামী ডিসেম্বরে কারও দেশে ফেরার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বর মাসে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন। এ বিষয়ে সবাই প্রস্তুত কি না, সে প্রশ্নও তোলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেভাবে প্রস্তুতি ছিল, এবারও তেমন প্রস্তুতি আছে কি না, তা জানতে চান। তিনি বলেন, এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, নাকি কম হবে—সেটিও ভাবতে হবে।

বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, আগেরবার তাঁরা অনেক উদারতা দেখিয়েছিলেন এবং ক্ষমা করে দিয়েছিলেন। ওসমান হাদীর ভাষায়, শত্রুর প্রতিও ইনসাফ ও ন্যায়বিচার করার কথা বলেছিলেন। কিন্তু গত দুই বছরে তাঁরা কোনো বিচার পাননি। ওসমান হাদী হত্যাকাণ্ড এবং জুলাইয়ের শহীদদের হত্যার বিচারও হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।

ডিসেম্বরকে বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করেছে, ২০২৪ সালেও বিজয় এসেছে এবং ২০২৬ সালেও বিজয় আসবে বলে তাঁরা আশা করেন। আগামী দিনের প্রতিটি ডিসেম্বরেই ছাত্র-জনতা বিজয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, কোনো ডিসেম্বরেই ‘আপা’ দেশে আসার সুযোগ নেই। এলেও তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ