সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪২ অপরাহ্ন, ৩ ডিসেম্বর ২০২৫

খুলনা-১ আসনে জামায়াতের চমক কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করা হয়েছে। এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। গত ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের […]

খুলনা-১ আসনে জামায়াতের চমক কৃষ্ণ নন্দী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করা হয়েছে। এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন।

গত ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক আছে তবে খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হলো।

জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ উচ্চপর্যায়ের নেতারা ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা পেয়েছি। এলাকায় গিয়ে কাজ শুরু করব।

এদিকে, সাবেক প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। আমাকে তার প্রধান এজেন্ট করা হয়েছে। আমি তার পক্ষে প্রচারণা শুরু করেছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ