সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:১১ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোট বাতিল হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন না ঘটলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নষ্ট হবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় […]

গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোট বাতিল হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন না ঘটলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নষ্ট হবে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম সরকারি দল বিএনপিকে দ্রুত জাতীয় সংসদকে কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, অবিলম্বে সংসদের অধিবেশন আহ্বান করা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সবাইকে শপথ নিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির অভিযোগ তুলে নাহিদ বলেন, তা সত্ত্বেও দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে তারা ফলাফল মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বিএনপির বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে এনসিপির পক্ষ থেকে শপথ গ্রহণ করা হয়েছে। কিন্তু শপথের প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল বিএনপি শপথ গ্রহণ না করে জনগণের সঙ্গে এবং সংস্কারের পক্ষে থাকা মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী অবিলম্বে গণভোট ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ