সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:২০ অপরাহ্ন, ২ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শনিবার বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জোটটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি […]

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শনিবার বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জোটটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি অভিযোগ করেন, সংস্কার প্রক্রিয়াকে ধামাচাপা দিয়ে সরকার শুধু সংবিধান সংশোধনী আনতে চায়। তার ভাষায়, বর্তমান সরকারও পূর্ববর্তী শাসনের মতো ফ্যাসিবাদী পথে হাঁটছে।

এর আগে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের অবস্থানে তারা বিস্মিত, আহত ও মর্মাহত।

সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করে। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে তারা বিকেল ৫টা ৪৫ মিনিটে সংসদ কক্ষ ত্যাগ করেন।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, এটি কোনো দলের বিষয় নয়; বরং দেশবাসীর রায়ের প্রতিফলন ও মূল্যায়নের প্রশ্ন। তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি ও বিরোধী—উভয় দলই এ বিষয়ে একমত ছিল এবং প্রচারণাও চালিয়েছিল। কিন্তু এখন সেই রায়ের যথাযথ প্রতিকার না পাওয়ায় তারা এই অবমূল্যায়ন মেনে নিতে পারছেন না।

এ সময় স্পিকার তাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করে পরবর্তী মুলতবি প্রস্তাব শোনার আহ্বান জানান। তিনি বলেন, সেখানে তাদের প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে এবং চাইলে এরপরও তারা ওয়াকআউট করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ