নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুলের পুনর্নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার দ্য নেশন পত্রিকায় প্রকাশিত এক মতামত কলামে মামদানি লেখেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কিছু মতপার্থক্য থাকলেও তিনি হোকুলকে এমন একজন নেতৃত্ব হিসেবে বিবেচনা করেন, যিনি ‘খোলামেলা আলোচনার মাধ্যমে বাস্তব ও কার্যকর ফলাফল অর্জনে সক্ষম’। এই সমর্থনের মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টির […]
ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুলের পুনর্নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
বৃহস্পতিবার দ্য নেশন পত্রিকায় প্রকাশিত এক মতামত কলামে মামদানি লেখেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কিছু মতপার্থক্য থাকলেও তিনি হোকুলকে এমন একজন নেতৃত্ব হিসেবে বিবেচনা করেন, যিনি ‘খোলামেলা আলোচনার মাধ্যমে বাস্তব ও কার্যকর ফলাফল অর্জনে সক্ষম’।
এই সমর্থনের মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টির ভিন্নধারার দুই নেতার মধ্যে রাজনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে মামদানির পক্ষে সমর্থন জানিয়েছিলেন গভর্নর হোকুল। যদিও কর বৃদ্ধিসহ কিছু নীতিগত বিষয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও সাশ্রয়ী জীবনযাপন নিশ্চিত করা ও চাইল্ড কেয়ারের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে তারা যৌথভাবে কাজ করে যাচ্ছেন।