জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ গুরুতর আহতদের মধ্যে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ৪৭৪ জনকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ (অধ্যাদেশ নং ৩০, […]
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ গুরুতর আহতদের মধ্যে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ৪৭৪ জনকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫)-এর ১১(৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ আহতদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে এ গেজেট প্রকাশ করা হয়েছে।
এ তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের শ্রেণিভুক্ত করা হয়েছে শ্রেণি–‘খ’ (গুরুতর আহত) হিসেবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে।