সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৩৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

চলন্ত গাড়ির জানালা দিয়ে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়েছে এক তরুণ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি সংলগ্ন শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি এবং পরিচিতজনদের সতর্ক করেন। ফেসবুক […]

চলন্ত গাড়ির জানালা দিয়ে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়েছে এক তরুণ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি সংলগ্ন শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি এবং পরিচিতজনদের সতর্ক করেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে বলেন, তাঁর ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনোভাবে কেউ টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে তা যেন এড়িয়ে যাওয়া হয়।

ঘটনার বিস্তারিত বিবরণে আসিফ নজরুল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। তীব্র যানজটের কারণে গাড়ি ধীরগতিতে চলছিল। গরম লাগায় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে রেখেছিলেন। এ সময় গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনে খুদে বার্তা দেখছিলেন তিনি।

গাড়িটি শুক্রাবাদের পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ দ্রুত জানালা দিয়ে হাত বাড়িয়ে তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। এরপর দৌড়ে পালিয়ে যায়। আসিফ নজরুল তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে তাকে ধাওয়া করার চেষ্টা করেন। তবে ছিনতাইকারী দ্রুত ভিড়ের মধ্যে মিশে যায়।

নিজের অসতর্কতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ফোনটি শনাক্ত করে উদ্ধার এবং ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। দ্রুত ফোনটি উদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ