সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:০৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  চ্যাম্পিয়নস লিগের এই সপ্তাহের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে আজ স্টামফোর্ড ব্রিজে—স্বাগতিক চেলসির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা।  চারটি করে ম্যাচ খেলার পর দুই দলেরই পয়েন্ট সমান ৭ হলেও গোল ব্যবধানে বার্সা এগিয়ে (+৫), চেলসির গোলব্যবধান +৩। তাও অপটার সুপারকম্পিউটার ভবিষ্যদ্বাণী করেছে—জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে চেলসি (৪১.৭%), বার্সেলোনার সম্ভাবনা ৩৪.৫%। এর পেছনে যুক্তিও […]

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  চ্যাম্পিয়নস লিগের এই সপ্তাহের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে আজ স্টামফোর্ড ব্রিজে—স্বাগতিক চেলসির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা।

 চারটি করে ম্যাচ খেলার পর দুই দলেরই পয়েন্ট সমান ৭ হলেও গোল ব্যবধানে বার্সা এগিয়ে (+৫), চেলসির গোলব্যবধান +৩। তাও অপটার সুপারকম্পিউটার ভবিষ্যদ্বাণী করেছে—জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে চেলসি (৪১.৭%), বার্সেলোনার সম্ভাবনা ৩৪.৫%। এর পেছনে যুক্তিও আছে: চেলসির বিপক্ষে শেষ ৯ দেখায় বার্সার জয় মাত্র একবার।

দুই দলই নিজেদের আগের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে হতাশ করেছে, চেলসি ৩–১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে, বার্সেলোনা ২–১ গোলে হেরেছে পিএসজির বিরুদ্ধে। তবে ইংল্যান্ডে বার্সার সাম্প্রতিক রেকর্ড তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে। দেশটিতে শেষ ৯ ম্যাচে বার্সা জিতেছে ছয়টি, হেরেছে কেবল দুইবার—একবার গার্দিওলার সিটির (২০১৬, ৩–১), আরেকবার ক্লপের লিভারপুলের (২০১৯, ৪–০) কাছে। এছাড়া ইউরোপে টানা ২৪ ম্যাচে গোল করার অসাধারণ ধারাও ধরে রেখেছে তারা—এই সময়ে মোট গোল ৬৭টি।

চেলসির পক্ষেও কিছু পরিসংখ্যান আশাব্যঞ্জক। চ্যাম্পিয়নস লিগে লা লিগার দলগুলোর বিপক্ষে সাম্প্রতিক ১০ ম্যাচে ইংলিশ ক্লাবগুলো জিতেছে ৯টিতেই। ব্যতিক্রম শুধু বার্সার জয়—সেপ্টেম্বরে নিউক্যাসলের মাঠে ২–১ ব্যবধানে। এরপর ইংলিশ দলগুলো স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে টানা চার ম্যাচে গোল না খেয়ে জিতেছে—আর্সেনাল ৪–০ আতলেতিকো, সিটি ২–০ ভিয়ারিয়াল, লিভারপুল ১–০ রিয়াল মাদ্রিদ ও নিউক্যাসল ২–০ বিলবাওকে হারিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ