সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৫ অপরাহ্ন, ৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে: সারজিস আলম

ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, সরকার যত বেশি নড়াচড়া করছে, ততই তারা আরও গভীরে তলিয়ে যাচ্ছে। শনিবার রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। […]

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে: সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, সরকার যত বেশি নড়াচড়া করছে, ততই তারা আরও গভীরে তলিয়ে যাচ্ছে।

শনিবার রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির অভিযোগ করেছেন এবং প্রচলিত আইনে তা মোকাবিলার কথা বলেছেন। তবে তার দাবি, এনসিপি কোনো অরাজকতা শুরু করেনি। বরং গত ছয় মাসে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মাধ্যমে অরাজকতা তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতি থেকে বর্তমান ক্ষমতাসীনদের শিক্ষা নেওয়া উচিত। অতীতে ভয় দেখানো ও আইনের অপব্যবহার করে বিরোধীদের দমন করার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে সারজিস বলেন, নিজেদের ব্যর্থতা ও অরাজকতা আড়াল করতে বিরোধীদের ওপর দায় চাপানোর রাজনীতি মানুষ আর গ্রহণ করবে না।

বিএনপির আন্দোলন নিয়েও কটাক্ষ

বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপির আন্দোলনের সমালোচনা করে সারজিস আলম বলেন, দলটি একসময় ‘মার্চ ফর ডেমোক্রেসি’র কর্মসূচি দিয়েছিল। কিন্তু তখন তারা একটি বালুর ট্রাকও সরাতে পারেনি।

তার ভাষায়, যে দল আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দল—উভয় অবস্থানেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের কাছ থেকে রাজনৈতিক নসিহত নেওয়ার প্রয়োজন নেই।

বিএনপি সরকারের উদ্দেশে সারজিস বলেন, ছয় মাসের মধ্যেই সরকার এমন একটি চোরাবালিতে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার বদলে তারা যত বেশি নড়াচড়া করছে, ততই ডুবে যাচ্ছে। তিনি সরকারকে নিজেদের পাশাপাশি ছাত্রদল ও যুবদলকেও সংশোধন করার আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এমন এক অবস্থায় বাংলাদেশ পৌঁছেছে, যেখানে মহিষকে ঘাস খাওয়ানোর জন্যও চাঁদা দিতে হয়। এটিকে তিনি চরম নির্লজ্জতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ