বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়েছে, নতুন দায়িত্বে তিনি দলের আন্তর্জাতিক সম্পর্ক […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়েছে, নতুন দায়িত্বে তিনি দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রসংক্রান্ত নীতিগত বিষয়গুলোতে আমিরকে পরামর্শ দেবেন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ব্যারিস্টার আরমানও এ দায়িত্ব দেওয়ায় দলীয় আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।