খুলনা-৫ (ফুলতলা–ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মোহাম্মদ আলি আসগার (লবি) পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৪৮ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। […]
ছবি: সংগৃহীত
খুলনা-৫ (ফুলতলা–ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মোহাম্মদ আলি আসগার (লবি) পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৪৮ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পোস্টাল ভোটসহ পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৮৮৮ ভোট। এতে ১ হাজার ৯৯৯ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী লবি জয়লাভ করেন।
এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫০টি। মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা-৫ সংসদীয় আসন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।