সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১৪ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব

২০২৬–২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এসব পদে নতুন নেতৃত্ব নির্বাচন ও শপথ গ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের […]

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

২০২৬–২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এসব পদে নতুন নেতৃত্ব নির্বাচন ও শপথ গ্রহণ সম্পন্ন হয়।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা ভার্চুয়ালি অংশ নেন।

বৈঠকে মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে চারজনকে নায়েবে আমির নির্বাচিত করা হয়। তাঁরা হলেন—এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম।

সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সদস্যরা হলেন—এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।

২০২৬–২০২৮ মেয়াদের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী সদস্য। এছাড়া জাতীয় পর্যায়ে ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শূরা গঠন করা হয়েছে, যেখানে নারী সদস্য রয়েছেন ১৭ জন।

পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন মাওলানা এটিএম মা’ছুম। কমিশনের অন্যান্য সদস্য হলেন অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।

সারাদেশের ১৪টি অঞ্চলে পরিচালক মনোনীত করা হয়েছে। রংপুর-দিনাজপুর অঞ্চলে মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চলে এটিএম আজহারুল ইসলাম, রাজশাহী অঞ্চলে মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোর অঞ্চলে মোবারক হোসাইন, খুলনা অঞ্চলে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশাল অঞ্চলে অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চলে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরীতে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চলে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণ অঞ্চলে আবদুর রব, ফরিদপুর অঞ্চলে ড. হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে মাওলানা এটিএম মা’ছুম এবং চট্টগ্রাম অঞ্চলে মাওলানা মুহাম্মাদ শাহজাহান দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর রুকনদের গোপন ভোটে ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। সে সময় কেবল এটিএম আজহারুল ইসলামকে নায়েবে আমির নির্বাচিত করা হয় এবং অন্যান্য পদ জাতীয় নির্বাচন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের পর নতুন করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ