সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১৩ অপরাহ্ন, ৩১ জানুয়ারি ২০২৬

জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণা করার কথা থাকলেও অনিবার্য কারণে তা আর অনুষ্ঠিত হচ্ছে না। শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, অনিবার্য কারণবশত নির্ধারিত দিনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণা করার কথা থাকলেও অনিবার্য কারণে তা আর অনুষ্ঠিত হচ্ছে না।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, অনিবার্য কারণবশত নির্ধারিত দিনে ইশতেহার ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দলটির আমির ডা. শফিকুর রহমানের একটি আকস্মিক ও জরুরি সফরসূচির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তিনি জানান, আমিরের শেরপুর সফরের সিদ্ধান্ত নেওয়া হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি পরিবর্তন করতে হয়েছে।

স্থগিত হওয়া ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের নতুন তারিখ ও সময় শিগগিরই জানানো হবে বলেও জানান তিনি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রোববার বিকেলের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ