দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে দলটির ভেতরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এনসিপি জোটবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে—এমনটি আগে থেকেই স্পষ্ট ছিল। বিএনপি না জামায়াত—কার সঙ্গে জোট হবে, তা নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত জামায়াতের দিকেই ঝুঁকেছে দলটি। […]
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে দলটির ভেতরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
এনসিপি জোটবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে—এমনটি আগে থেকেই স্পষ্ট ছিল। বিএনপি না জামায়াত—কার সঙ্গে জোট হবে, তা নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত জামায়াতের দিকেই ঝুঁকেছে দলটি।
আসন বণ্টন নিয়ে দরকষাকষি চলছে। এনসিপি ৫০টির বেশি আসনে প্রার্থী দিতে আগ্রহী হলেও জামায়াত জরিপভিত্তিক সমঝোতার ওপর জোর দিচ্ছে। তাদের বক্তব্য, যেখানে জয়ের সম্ভাবনা নেই—সেসব আসন ছাড় দেওয়া হবে না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ জোট আলোচনা চলার বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির এক যুগ্ম আহ্বায়কও জানান, জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে দলের ভেতরে রেজুলেশন পাস হয়েছে এবং শীর্ষ নেতৃত্বকে আলোচনা এগিয়ে নিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, জামায়াতের নেতৃত্বাধীন আট দলের জোটে এনসিপির যুক্ত হওয়ার সম্ভাবনায় আসন ভাগাভাগি নিয়ে নতুন করে হিসাব–নিকাশ শুরু হয়েছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন, এনসিপি যুক্ত হলে সবাইকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।