সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৫৯ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের ত্যাগের সম্মান জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম […]

জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের ত্যাগের সম্মান জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সংকটময় সময়ে মাদ্রাসা শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এই দুই শ্রেণির শিক্ষার্থীর অংশগ্রহণ আন্দোলনকে নতুন গতি দেয়। তিনি বলেন, দেশের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে ওলামায়ে কেরামের ঐতিহাসিক অবদান রয়েছে এবং সে অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।

তিনি সরকারের কাছে মাদ্রাসা শিক্ষার্থীদের ত্যাগ ও ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি জানান।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা নিয়ে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে আন্দোলনের মূল লক্ষ্য—রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার—বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। তাঁর মতে, এই সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, সরকার যেন গণভোটের রায়ের প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়। অন্যথায় ওলামায়ে কেরামসহ জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, যদিও এনসিপি বর্তমানে আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তবুও তারা সংসদে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিতে চায়।

সূত্র: ইত্তেফাক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ