সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৩৪ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬

জুলাই চেতনাকে অগ্রাধিকার দিয়ে সংবিধান পরিবর্তনের পক্ষে জামায়াত

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজন হলে সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংবিধান মানুষের জন্য, তাই দেশের প্রয়োজনে এর কোনো ধারা পরিবর্তনের দরকার হলে তা করা যেতে পারে। তিনি জানান, বৈঠকে অন্তর্বর্তীকালীন […]

জুলাই চেতনাকে অগ্রাধিকার দিয়ে সংবিধান পরিবর্তনের পক্ষে জামায়াত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজন হলে সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংবিধান মানুষের জন্য, তাই দেশের প্রয়োজনে এর কোনো ধারা পরিবর্তনের দরকার হলে তা করা যেতে পারে।

তিনি জানান, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে ২৭টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং কয়েকটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। কিছু বিষয় পরবর্তী বৈঠকে আবার পর্যালোচনা করা হবে।

রফিকুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের চাকরির বয়সসীমা ৩২ বছর করার বিষয়েও প্রায় একমত হয়েছেন তারা। এছাড়া জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তাবিত অধ্যাদেশের বিষয়ে সবাই একমত হলেও আরও কিছু আলোচনা বাকি রয়েছে।

সংবিধান ও জুলাই আকাঙ্ক্ষার মধ্যে কোনটি অগ্রাধিকার পাবে—এমন প্রশ্নে তিনি বলেন, জুলাই চেতনাকেই প্রাধান্য দেওয়া হবে। তার ভাষ্য, এই বিপ্লব না হলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।

তিনি আরও বলেন, সংবিধান কোনো অপরিবর্তনীয় বিষয় নয়; দেশের প্রয়োজন অনুযায়ী এটি সংশোধন করা সম্ভব। পাশাপাশি তিনি জানান, দেশের স্বার্থে ইতিবাচক যেকোনো উদ্যোগে সরকারকে সমর্থন দেবে জামায়াত, তবে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ