সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৬:৩৭ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬

জুলাই সনদ ইস্যুতে ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ বিরোধী দল থেকে নেওয়ার আহ্বান জানানো হলেও শেষ পর্যন্ত তা গ্রহণ করেনি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে ডেপুটি স্পিকার পদটিও সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন–এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। এরপর ডেপুটি স্পিকার […]

জুলাই সনদ ইস্যুতে ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ বিরোধী দল থেকে নেওয়ার আহ্বান জানানো হলেও শেষ পর্যন্ত তা গ্রহণ করেনি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে ডেপুটি স্পিকার পদটিও সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন–এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। এরপর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন পরিচালনাকারী সভাপতি খন্দকার মোশাররফ হোসেন সংসদ অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে বিরোধী জোট থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি।

এর আগে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের গড়িমসির অভিযোগ তুলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা আপাতত ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না।

বুধবার দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। তবে তারা খণ্ডিতভাবে কোনো বিষয় বাস্তবায়ন চান না। তার ভাষায়, পুরো সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হলে তবেই তারা তাদের প্রাপ্য দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ