জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক ঐক্যে যাবে না জামায়াতে ইসলামী। সরকার সংলাপের উদ্যোগ নিলে দলটি এককভাবে নয়, বরং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনায় অংশ নিতে চায় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]
ছবি: সংগৃহীত
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক ঐক্যে যাবে না জামায়াতে ইসলামী। সরকার সংলাপের উদ্যোগ নিলে দলটি এককভাবে নয়, বরং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনায় অংশ নিতে চায় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদকে উপেক্ষা করে সরকারের সঙ্গে ঐক্যের প্রশ্নই আসে না। সরকার সংলাপের আহ্বান জানালে জামায়াতে ইসলামী একা আলোচনায় বসবে না। ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে সংলাপে অংশ নেওয়া হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে সরকারের প্রত্যাশিত রাজনৈতিক ঐক্য আরও দৃঢ় ও দীর্ঘস্থায়ী হতে পারে। তাঁর বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফলাফলের প্রতি সম্মান জানানোর বিষয়টিকে রাজনৈতিক ঐক্যের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরা হয়েছে।
ভারতের বক্তব্যের সমালোচনা
এ সময় প্রতিবেশী ভারতের প্রসঙ্গও তোলেন জামায়াতের এই নেতা। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের কয়েকজন জনপ্রতিনিধির বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তবে ভারতের কোন জনপ্রতিনিধি কী বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত উল্লেখ করেননি।
তথ্যসূত্র: একাত্তর।