সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৮ অপরাহ্ন, ৯ মার্চ ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার গঠিত হয়েছে। এ সরকারের বৈধতার মূল ভিত্তি জুলাই গণঅভ্যুত্থান। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে ছিল। যদি সরকার পুরনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে সরকারের বৈধতা […]

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার গঠিত হয়েছে। এ সরকারের বৈধতার মূল ভিত্তি জুলাই গণঅভ্যুত্থান। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে ছিল। যদি সরকার পুরনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।

আজ সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

মঞ্চে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। শত শত শহীদের রক্তের ওপর আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে একসঙ্গে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব আদেশ কার্যকর করতে চাই।’

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ