ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে তৈরি একটি এআই ভিডিও প্রকাশের পর ইরানের একটি ইউটিউব চ্যানেল স্থগিত করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সংশ্লিষ্ট চ্যানেলটি বন্ধের ঘটনাকে ‘অযৌক্তিক’ বলে দাবি করছে ইরানি পক্ষ। গত সপ্তাহে প্রকাশিত ওই ভিডিওতে লেগো-ধাঁচের অ্যানিমেশন ব্যবহার করে ট্রাম্পকে ব্যঙ্গ করা হয় এবং সেখানে ‘ইরান জিতেছে’—এমন বার্তাও তুলে ধরা হয়েছিল। ভিডিওটি প্রকাশের পরপরই ইউটিউব […]
ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে তৈরি একটি এআই ভিডিও প্রকাশের পর ইরানের একটি ইউটিউব চ্যানেল স্থগিত করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সংশ্লিষ্ট চ্যানেলটি বন্ধের ঘটনাকে ‘অযৌক্তিক’ বলে দাবি করছে ইরানি পক্ষ।
গত সপ্তাহে প্রকাশিত ওই ভিডিওতে লেগো-ধাঁচের অ্যানিমেশন ব্যবহার করে ট্রাম্পকে ব্যঙ্গ করা হয় এবং সেখানে ‘ইরান জিতেছে’—এমন বার্তাও তুলে ধরা হয়েছিল। ভিডিওটি প্রকাশের পরপরই ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটি স্থগিত করে দেয়।
‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নামে পরিচিত গ্রুপটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘সহিংস কনটেন্ট ছড়ানো’র অভিযোগে তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তবে তারা দাবি করেছে, তাদের তৈরি কনটেন্ট মূলত ব্যঙ্গাত্মক এবং অ্যানিমেশনভিত্তিক, যা বাস্তব সহিংসতার সঙ্গে সম্পর্কিত নয়।
চ্যানেলটি বন্ধ হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে গ্রুপটি প্রশ্ন তোলে—লেগো-স্টাইলের অ্যানিমেশন কি সত্যিই সহিংসতার মধ্যে পড়ে?
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরানবিরোধী কার্যক্রমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ব্যঙ্গচিত্রকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অনলাইন মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আরও প্রশ্ন তুলতে পারে।