সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:২৩ অপরাহ্ন, ৯ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের কাছ থেকে লাখ ডলারের বেশি উপহার পেলেন চার হোয়াইট হাউস কর্মকর্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চার কর্মকর্তাকে বড় অঙ্কের নগদ উপহার দিয়েছেন। প্রশাসনের প্রকাশ করা আর্থিক বিবরণীতে দেখা গেছে, নির্বাহী সহকারী নাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং ওভাল অফিসের কার্যক্রমের উপপরিচালক চেম্বারলেইন হ্যারিস প্রত্যেকে ৪৫ হাজার ডলার করে পেয়েছেন। আর ওভাল অফিসের কার্যক্রম পরিচালক ওয়াল্ট নাউটা পেয়েছেন ২০ হাজার ডলার। সব মিলিয়ে চার […]

ট্রাম্পের কাছ থেকে লাখ ডলারের বেশি উপহার পেলেন চার হোয়াইট হাউস কর্মকর্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চার কর্মকর্তাকে বড় অঙ্কের নগদ উপহার দিয়েছেন। প্রশাসনের প্রকাশ করা আর্থিক বিবরণীতে দেখা গেছে, নির্বাহী সহকারী নাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং ওভাল অফিসের কার্যক্রমের উপপরিচালক চেম্বারলেইন হ্যারিস প্রত্যেকে ৪৫ হাজার ডলার করে পেয়েছেন। আর ওভাল অফিসের কার্যক্রম পরিচালক ওয়াল্ট নাউটা পেয়েছেন ২০ হাজার ডলার।

সব মিলিয়ে চার কর্মকর্তাকে দেওয়া উপহারের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ডলার। কর্মকর্তাদের বার্ষিক আর্থিক ঘোষণাপত্রে এসব অর্থকে ‘ছুটির উপহার’ বা ‘Cash Gift for Holidays’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিগুলো সম্প্রতি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের বেতনসংক্রান্ত তথ্য অনুযায়ী, হার্প, মার্টিন ও হ্যারিসের বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার করে। আর নাউটার বার্ষিক বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার। অর্থাৎ তিন কর্মকর্তার পাওয়া ৪৫ হাজার ডলারের উপহার তাদের এক বছরের বেতনের প্রায় এক-তৃতীয়াংশের সমান।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প দীর্ঘদিন ধরে নিজের ঘনিষ্ঠজনদের বড়দিন বা ছুটির সময় উপহার দিয়ে আসছেন। সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে এসব অর্থ দেওয়া হয়নি এবং এগুলো কোনোভাবেই কর্মকর্তাদের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি করা হয়েছে। হোয়াইট হাউসের বক্তব্য, প্রাসঙ্গিক আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী এসব উপহার অনুমোদিত।

তবে ট্রাম্পের এই নগদ উপহার নিয়ে নৈতিকতা ও আইনগত প্রশ্নও উঠেছে। রয়টার্স জানিয়েছে, ফেডারেল কর্মীদের সরকারি বেতনের বাইরে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ রয়েছে। আর্থিক নথিতে এগুলো ‘উপহার’ হিসেবে দেখানো হলেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক হোয়াইট হাউস নৈতিকতা কর্মকর্তা ও সমালোচকেরা।

নাটালি হার্পকে প্রায়ই ট্রাম্পের কাছাকাছি দেখা যায়। তিনি প্রেসিডেন্টের নির্বাহী সহকারী হিসেবে কাজ করেন এবং ট্রাম্পের জন্য ইতিবাচক সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রিন্ট করে রাখেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কাজের জন্য তিনি একটি বহনযোগ্য প্রিন্টার সঙ্গে রাখেন বলেও জানা গেছে।

অন্যদিকে ওয়াল্ট নাউটা এর আগে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ওভাল অফিসের কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন।

প্রকাশিত নথি অনুযায়ী, এই চার কর্মকর্তার প্রাপ্ত উপহার ২০২৫ সালের ছুটির সময় দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসে তাদের বার্ষিক আর্থিক বিবরণী প্রকাশের পর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ