সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৪৭ অপরাহ্ন, ২ ডিসেম্বর ২০২৫

ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থা বাংলাদেশের মানুষের : আইআরআই জরিপ

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের মাধ্যমে পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশই সরকারের কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৬৯ শতাংশ জানিয়েছেন যে ড. ইউনূস […]

Muhammad Yunus
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের মাধ্যমে পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশই সরকারের কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৬৯ শতাংশ জানিয়েছেন যে ড. ইউনূস তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। একই সঙ্গে ৭০ শতাংশ নাগরিক বলেছেন যে তাঁরা অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মতৎপরতায় সন্তুষ্ট।

আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, ‘স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তাঁর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।’

জরিপে আরও দেখা যায় যে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের আগ্রহ অত্যন্ত বেশি। অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ জানিয়েছেন তাঁরা ভোট দিতে ‘খুবই আগ্রহী’। আরও ২৩ শতাংশ বলেছেন তাঁরা ‘কিছুটা আগ্রহী’। পাশাপাশি ৮০ শতাংশ মনে করেন যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

এ প্রসঙ্গে জোহান্না কাও আরও বলেন, ‘বাংলাদেশিদের এই উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আইআরআই বহু বছর ধরে বাংলাদেশে নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে জনমত জরিপ পরিচালনা করে আসছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল, ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ