সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৬ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬

ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের আবেদন আহ্বান এনসিপির

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নগরবাসীর কল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন সম্রাট এই আহ্বান জানান। বার্তায় বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণ এবং নগরবাসীর কল্যাণ […]

ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের আবেদন আহ্বান এনসিপির
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নগরবাসীর কল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন সম্রাট এই আহ্বান জানান।

বার্তায় বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণ এবং নগরবাসীর কল্যাণ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এনসিপির মতে, নগর পরিচালনায় দক্ষ, সৎ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই তৃণমূল পর্যায় থেকে জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসতে বলা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রার্থী হিসেবে আগ্রহীদের কিছু গুণাবলি থাকা প্রয়োজন। এর মধ্যে রয়েছে—জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও স্বচ্ছ নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা, পাশাপাশি নগর সমস্যা ও নাগরিক সেবা বিষয়ে স্পষ্ট ধারণা এবং কাজ করার আগ্রহ।

আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে দলটি।

বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহীদের ই-মেইল: info.joinncp@gmail.com
এবং হটলাইন নম্বর: +৮৮০১৩২১২১৪২১৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ