সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:০০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি ও মশারি ব্যবহারের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি মানুষকে ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা লুঙ্গি পরার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা খালি রাখা এবং সরকারি হারে পরীক্ষা নিশ্চিত করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার জাতীয় সংসদে […]

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি ও মশারি ব্যবহারের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি মানুষকে ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা লুঙ্গি পরার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা খালি রাখা এবং সরকারি হারে পরীক্ষা নিশ্চিত করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুচ্ছেদ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের করা নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে “ফুলহাতা শার্ট পরতে, পাজামা পরতে বা লুঙ্গি লম্বা করে পরতে” উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে মশার কামড় থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদের ডেকে সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছিল। সে সময় তারা সরকারের নির্দেশনা মেনে চলার বিষয়ে সম্মতিও দেন।

তার ভাষায়, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ খালি রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে সরকারের নির্ধারিত রেটই অনুসরণ করতে হবে। এ বিষয়ে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।

সংসদে নূরুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবার পরিধি বাড়ানো এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদারের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। তিনি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, আইসিইউ, ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং চিকিৎসক-নার্সের উপস্থিতি নিশ্চিত করার দাবি তোলেন।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। পাশাপাশি আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে ১ লাখ ৬ হাজার ৬০০ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট (আরডিটি) কিট মজুদ রয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৫ লাখ কিট মজুদে যুক্ত হবে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত ১ লাখ স্যালাইন ব্যাগও মজুদ রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও স্যালাইন সরবরাহের সক্ষমতা সরকারের রয়েছে। রোগীর চাপ বাড়লে ব্যবহারের জন্য মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, দেশের ১২টি জেলায় ১০ শয্যার আইসিইউ চালু করা হয়েছে। আরও পাঁচটি জেলায় আগামী ১৫ দিনের মধ্যে আইসিইউ চালু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ডেঙ্গু প্রতিরোধে গত দুই মাস ধরে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই কার্যক্রমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা যুক্ত রয়েছেন।

তিনি আরও বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পূর্ণবয়স্ক মশা দমনে স্প্রে এবং লার্ভা ধ্বংসে ট্যাবলেট ব্যবহার করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ