সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৪৮ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫

ঢাকায় পড়তে আসা মেয়েদের বাড়ি ফেরা

ঈদ সবার জন্য এক খুশির বার্তা। যেহেতু দেশের অধিকাংশ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রীক সেহেতু ঈদের আগে ঢাকাত্যাগ করে অনেক শিক্ষার্থী। ঢাকা শহরে পড়তে আসা নারী শিক্ষার্থীদের সংখ্যা নেহায়েত কম নয় । তবে ঈদে বাড়িফেরার জন্য নারী শিক্ষার্থীদের বিশেষ অনুভূতির নাম বাড়তি বিড়ম্বনা। যথারীতি ঈদের কিছু দিন আগে ছুটি হয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি বিশ্ববিদ্যালয় […]

To read
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঈদ সবার জন্য এক খুশির বার্তা। যেহেতু দেশের অধিকাংশ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রীক সেহেতু ঈদের আগে ঢাকা
ত্যাগ করে অনেক শিক্ষার্থী। ঢাকা শহরে পড়তে আসা নারী শিক্ষার্থীদের সংখ্যা নেহায়েত কম নয় । তবে ঈদে বাড়ি
ফেরার জন্য নারী শিক্ষার্থীদের বিশেষ অনুভূতির নাম বাড়তি বিড়ম্বনা।

যথারীতি ঈদের কিছু দিন আগে ছুটি হয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো একটু আগেই বন্ধ হয় কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো বন্ধ হয় মূলত ঈদের ৫/১০ দিন আগে।
যথারীতি বাস ও ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ঈদের ১০/১২ দিন আগে আর এ সময় ছাত্রীদের পড়তে হয় বাড়তি বিড়ম্বনায়। তাদের কাছে বিরক্তি হয়ে ওঠে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করা, সকাল হওয়ার পূর্বে বাস বা ট্রেন স্টেশনে আসা, অতিরিক্ত ভাড়া দেয়া, দালালদের হাতে পড়া, কালোবাজারিদের দৌরাত্ম্য ইত্যাদি।

রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়া সুলতানা বলেন, তিনিভি গাবতলী বাস টার্মিনালের বালুর মাঠ থেকে ঈদে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে গিয়ে দেখেন মেয়েদের সারি থেকে ছেলেরা টিকিট সংগ্রহ করছে। প্রতিবাদ করলে দুই-একজন প্রভাব দেখিয়ে পাল্টা ধমক দিয়ে টিকিট নিয়ে চলে যায়। এখানে বাস কর্তৃপক্ষের ক্ষমতা দুর্বল ও নির্বিকার মনে হয়েছে তার কাছে।

কিছু কিছু কাউন্টারে দেখা যায় নারী ও পুরুষ একই লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। স্থান সংকুলান না হওয়ায় এই পরিস্থিতি, বলে মনে করেন শিকদার মেডিক্যাল কলেজের ছাত্রী নাহিন শারমিন। তিনি বলেন, ঐসব লাইনে নারীদের উত্ত্যক্ত করা ও ছোটখাটো শ্রীলতাহানির ঘটনা ঘটে। এমন পরিস্থিতির শিকার হয়েছেন তিনি নিজেই। নর্দান বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী মিনা বলেন, কাউন্টারে কিছু দালালের দ্বারা অবৈধভাবে টিকিট বিক্রি চলছে। তারা বেশি

নাম দিয়ে দ্রুত টিকিট দিচ্ছে সাধারণ মানুষদের। তিনি আরও অভিযোগ করেন, টিকিট ছাড়ায় কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন তারিখের টিকিট না থাকার কথারা মনে করি-টার থেকে। অবশ্য বেশি টাকা দিলে তা টিকিট পাওয়া যাচ্ছে।

এদিকে একজনকে একসাথে ৫টি টিকিট দেয়ার কথা। থাকলেও অনেকে ২০/২৫টি টিকিট একবারেই সংগ্রহ করছেন। তিনি গণমাধ্যমের সহায়তায় বাস কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন- টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ টিকিট কই যাচ্ছে। এদিকে ইডেন কলেজের ছাত্রী নাজিয়া ফারহানা জানান, টিকিট সংগ্র করলে তো ঐসময়ে বিড়ম্বনা থাকেই কিন্তু তারপর যাত্রা মুহূর্তে শুরু হয় আর এক সমস্যা সেটা হচ্ছে পরিবহন দেরিতে আসা। তিনি পূর্বের কয়েকটা ঈদের উদাহরণ টেনে বলেন প্রতি ঈদের এই দুর্ভোগটা তাকে বেশি বিরক্ত করে। তিনি
আরও একটি মূল্যবান তথ্য দেন তা হচ্ছে এক সিটের টিকেট দুই বা ততোধিকা
বায় বিক্রি। তিনি দাবি করেন মেয়েরা এই সমস্যায় বেশি পড়েন। তবে ঈদে প্রিয়জনের কাছে যাওয়ার সে তো বাড়তি এক আনন্দ। প্রিয় মুখগুলো দেখার
সঙ্গে সঙ্গে কষ্টটা আর থাকে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ