সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১২ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার দুই সিটিতে মেয়র পদে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী যারা

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এ লক্ষ্যে দলটি ইতোমধ্যে দুই সিটিতে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-কে মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, ঢাকা […]

ঢাকার দুই সিটিতে মেয়র পদে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী যারা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এ লক্ষ্যে দলটি ইতোমধ্যে দুই সিটিতে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে।

এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-কে মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে অ্যাডভোকেট তাজুল ইসলাম-কে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে, যদি তিনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে অপসারিত হন।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, দলের নীতিনির্ধারণী ফোরামে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সাংগঠনিক সক্ষমতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় রেখে সম্ভাব্য প্রার্থী নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার সকালে অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। পরে দল থেকে পদত্যাগ করে তিনি ওই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত হন।

ঢাকার দুই সিটিতে এবি পার্টির এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটির নেতারা আশা করছেন, এই প্রার্থীরা নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ