সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৩৩ অপরাহ্ন, ১৩ মে ২০২৬

ঢাবি কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হলো ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান বুধবার (১৩ মে) সম্পন্ন হয়েছে। আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পারিবারিক ও আনুষ্ঠানিক পরিবেশে এই আকদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারা নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান। এ […]

ঢাবি কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হলো ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান বুধবার (১৩ মে) সম্পন্ন হয়েছে। আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পারিবারিক ও আনুষ্ঠানিক পরিবেশে এই আকদ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারা নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বর্তমান ও সাবেক ডাকসু নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি আইয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমা দম্পতির মেয়ে। তাদের পরিবারের পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

বিয়েকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। এর আগে সাদিক কায়েম বিয়ের দাওয়াত দিতে জাতীয় সংসদের স্পিকার এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ