নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বা ভোটের দিনক্ষণ নিয়ে অনিশ্চিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে গণমাধ্যম ও জনগণকে বিরত থাকতে হবে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, তফশিল ঘোষণার বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে কেউ যদি তারিখ উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত […]
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বা ভোটের দিনক্ষণ নিয়ে অনিশ্চিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে গণমাধ্যম ও জনগণকে বিরত থাকতে হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, তফশিল ঘোষণার বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে কেউ যদি তারিখ উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত অনুমান বা নিজস্ব দায়বদ্ধতার ভিত্তিতে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বশীল সংবাদ প্রকাশ নিশ্চিত করতে হবে।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে ১১ ডিসেম্বর তফশিল ঘোষণার সম্ভাবনা এবং ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইসি জানায়, আগামী রোববার তফশিল ইস্যুতে কমিশন একটি আনুষ্ঠানিক বৈঠকে বসবে। পাশাপাশি তফশিল ঘোষণা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের অনুরোধ পাঠানো হয়েছে। সূত্র জানায়, রাষ্ট্রপতি ১০ ডিসেম্বর দুপুর ১২টায় ইসিকে সাক্ষাতের সময় দিয়েছেন।