সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৯ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়োগ দিয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে […]

তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়োগ দিয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই নিয়োগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কার্যক্রম শুরু হলো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ