বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরও আদৌ নির্বাচন হবে কি না—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তারেক রহমানের দেশে ফেরায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম […]
বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরও আদৌ নির্বাচন হবে কি না—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তারেক রহমানের দেশে ফেরায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের মতে, তারেক রহমান এখন কেবল দলীয় রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবেন নাকি বৃহত্তর জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন—সেটিই এখন দেখার বিষয়। তিনি বলেন, প্রবাসে থেকেও তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিয়েছেন, তবে জাতীয় রাজনীতিতে তার ভূমিকা কীভাবে বিস্তৃত হয়, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় আসে।
বিমানবন্দর থেকে বের হয়ে তিনি পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।