সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৪ অপরাহ্ন, ৬ জুন ২০২৬

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নাহিদ ইসলাম

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এ সময় নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকট […]

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এ সময় নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন এবং মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের তরুণদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে শক্তিশালী বিনিময় কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এনসিপি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর এবং রাফে সালমান রিফাত।

বৈঠকটি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ