জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে বাস্তব কোনো পরিবর্তন আসেনি। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় অবস্থিত FARS Hotel & Resorts-এর সিন্দুরপুর হলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় নেতা, আলেম, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত এই […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে বাস্তব কোনো পরিবর্তন আসেনি।
শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় অবস্থিত FARS Hotel & Resorts-এর সিন্দুরপুর হলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় নেতা, আলেম, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগে বক্তব্যের শেষে “জয় বাংলা” বলতেন, এখন “বাংলাদেশ জিন্দাবাদ” বলছেন। তার মতে, দেশের রাজনীতিও অনেকটা সেই ধারাতেই চলছে—শুধু স্লোগান ও দল বদলেছে, কিন্তু মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি ধর্ষণের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শাপলা প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নাহিদ ইসলাম দাবি করেন, এসব ঘটনার পরও অনেক সুশীল সমাজের প্রতিনিধি ও নারী অধিকারকর্মীরা নীরব রয়েছেন। তবে তিনি বলেন, মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে এনসিপি চুপ করে থাকবে না এবং এ বিষয়ে তারা সবসময় সরব থাকবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন নেতা।