সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:২৫ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি ২০২৬

দলবদল নীতি নিয়ে অসন্তোষ, ম্যাচ না খেলেই বার্তা দিলেন রোনালদো

আল রিয়াদের বিপক্ষে ১–০ গোলের জয় পেলেও ম্যাচের মাঠের চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আল নাসরের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিটনেসজনিত কোনো সমস্যা না থাকলেও এই ম্যাচে স্কোয়াডের বাইরে ছিলেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের দলবদল নীতি ও ট্রান্সফার কার্যক্রমে অসন্তুষ্ট হয়েই ম্যাচে অংশ নেননি রোনালদো। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে […]

দলবদল নীতি নিয়ে অসন্তোষ, ম্যাচ না খেলেই বার্তা দিলেন রোনালদো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আল রিয়াদের বিপক্ষে ১–০ গোলের জয় পেলেও ম্যাচের মাঠের চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আল নাসরের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিটনেসজনিত কোনো সমস্যা না থাকলেও এই ম্যাচে স্কোয়াডের বাইরে ছিলেন তিনি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের দলবদল নীতি ও ট্রান্সফার কার্যক্রমে অসন্তুষ্ট হয়েই ম্যাচে অংশ নেননি রোনালদো। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে আল নাসরের ট্রান্সফার পরিকল্পনা নিয়ে তার হতাশার খবর ম্যাচের আগেই ছড়িয়ে পড়ে।

চলতি মৌসুমে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল একাধিক তারকা ফুটবলার দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে। সৌদি প্রো লিগের সবচেয়ে সফল ক্লাব হিসেবে শিরোপার দৌড়ে তারা স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। অন্যদিকে আল নাসর এই মৌসুমে কেবল একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে নিয়েছে, যা শিরোপা লড়াইয়ে দলটিকে পিছিয়ে দিতে পারে—এমন আশঙ্কাই রোনালদোর অসন্তোষের মূল কারণ বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী স্কোয়াড গঠন না হওয়ায় প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা কঠিন হবে—এমন বার্তা দিতেই রোনালদো প্রতিবাদস্বরূপ মাঠে নামেননি।

এদিকে আল নাসরের কোচ জর্জে জেসুসও স্বীকার করেছেন, ক্লাবটি বর্তমানে আর্থিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে যাচ্ছে, যা দলবদল কার্যক্রমে প্রভাব ফেলছে।

ম্যাচে সাদিও মানের একমাত্র গোলে জয় নিশ্চিত হলেও রোনালদোর অনুপস্থিতি এবং ম্যাচ বর্জনের ঘটনা আল নাসরের ড্রেসিংরুমে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ