সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৯:৪২ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬

দুই মাসেই কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম

দুই মাসেই কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলামজুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইতিহাসে এমন কোনো সরকার নেই, যে মাত্র দুই মাসের মধ্যেই এতটা অজনপ্রিয় হয়ে পড়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত “জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ”-এ বক্তব্য দিতে […]

দুই মাসেই কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দুই মাসেই কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম
জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইতিহাসে এমন কোনো সরকার নেই, যে মাত্র দুই মাসের মধ্যেই এতটা অজনপ্রিয় হয়ে পড়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত “জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ”-এ বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নের লক্ষ্যেই সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, শুরু থেকেই বিএনপি সেই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে আসছে। পরে ঐকমত্য কমিশনে গেলেও তারা গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আপত্তি জানিয়েছে এবং নোট অব ডিসেন্ট দিয়েছে।
গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান দেখানোর কথা বললেও পরে বিএনপি সেটিকেই অস্বীকার করতে শুরু করেছে। তাঁর ভাষায়, যে দল একসময় গণভোটের মাধ্যমেই জন্মেছিল, সেই দলই এখন গণভোটের গুরুত্ব অস্বীকার করছে।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিএনপি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন করে দলীয়করণের রাজনীতি চালু করছে, যা সাবেক স্বৈরাচারী শাসনের পথেই দেশকে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে জনগণ এবং তরুণ সমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
জ্বালানি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, বিএনপি নানা কর্মসূচির মাধ্যমে জনগণকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, কিন্তু বাস্তব সংকট এড়ানো যাচ্ছে না। তাঁর দাবি, দেশে জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ এবং আইনশৃঙ্খলার অবনতির মতো বাস্তব সমস্যাগুলো অস্বীকার করা হচ্ছে।
তিনি বলেন, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে এনসিপি সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিল। কিন্তু সরকারের দিক থেকে সহযোগিতা গ্রহণের মানসিকতা দেখা যাচ্ছে না। তাঁর মতে, এত অল্প সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়ে পড়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।
নাহিদ ইসলাম বলেন, তাদের দাবি খুব পরিষ্কার—গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মান জানাতে হবে। এ লক্ষ্যেই তারা সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই লড়াই চালিয়ে যাবেন বলে জানান।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ