সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:০৮ পূর্বাহ্ন, ৬ অক্টোবর ২০২৫

দেশে ফিরলেন হামজা চৌধুরী

ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে দেশে ফিরেছেন হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই রক্ষণের তারকা সোমবার (৬ অক্টোবর) সাড়ে এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে উঠে যান। সকাল সাড়ে ১১টায় ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান। বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার শমিত […]

দেশে ফিরলেন হামজা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে দেশে ফিরেছেন হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই রক্ষণের তারকা সোমবার (৬ অক্টোবর) সাড়ে এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে উঠে যান।

সকাল সাড়ে ১১টায় ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান। বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম এখনও আসেননি। তার আসার কথা রয়েছে আগামীকাল।

বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। ওই ম্যাচে খেলবেন হামজা। হংকংয়ের বিপক্ষে মাঠে নামলে এটি হবে লাল-সবুজ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। এরপর জুনে খেলেছেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে। ভুটানের বিপক্ষে গোলও করেছিলেন হামজা।

বাংলাদেশের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ার পরই বাংলাদেশের জন্য এশিয়ান কাপের পথ কঠিন হয়ে গেছে। ঘরের মাঠে যে তিনটি ম্যাচে চোখ ছিল বাংলাদেশের সেই তিন ম্যাচের প্রথমটিতে হেরেছে সিঙ্গাপুরের কাছে। বাকি দুই ম্যাচের একটি হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর।

বাংলাদেশ দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারানোর পর কার্যত শেষ হয়ে গেছে বাছাইপর্ব টপকানোর সম্ভাবনা। ক্ষীণ যে সম্ভাবনা রয়েছে, তা বাঁচিয়ে রাখতে এ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজদের সামনে। অধিনায়ক জামাল ভূঁইয়া যে কারণে ম্যাচটিকে উল্লেখ করেছেন ‘ডু অর ডাই’ হিসাব।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ