সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০৪ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দলীয় প্রভাবের আওতায় চলে যাচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। তিনি জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য […]

দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দলীয় প্রভাবের আওতায় চলে যাচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। তিনি জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, তা প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তার অভিযোগ, সরকার বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী ও কার্যকর করতে হলে সংবিধান সংস্কারের উদ্যোগ জরুরি। আর সে লক্ষ্যেই দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন, যা জুলাই সনদের অন্যতম অঙ্গীকার।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনগণের স্বার্থে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ