সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৪১ অপরাহ্ন, ২১ মে ২০২৬

ধর্ষণ-হত্যার বিচার দাবিতে শাহবাগে এনসিপির মশাল মিছিল

শিশু রামিসাসহ সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার রাতে বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। রাত ৯টার দিকে এনসিপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর মশাল মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষণ ও নারী নির্যাতনের […]

ধর্ষণ-হত্যার বিচার দাবিতে শাহবাগে এনসিপির মশাল মিছিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শিশু রামিসাসহ সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার রাতে বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

রাত ৯টার দিকে এনসিপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর মশাল মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে থাকে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরিফুল ইসলাম আদীব আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধী যেন ছাড় না পায়, সে বিষয়ে সব দলকে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান তিনি।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। তিনি নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাজনৈতিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে মশাল মিছিলটি বাংলামোটর এলাকা থেকে শাহবাগে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ