সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৫৯ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫

নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে বাঁচানো গেল না

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের […]

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না শিশু সাজিদকে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৯টার দিকে অচেতন অবস্থায় সাজিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। দীর্ঘ সময় ধরে কয়েক দফায় উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

শিশুটিকে জীবিত রাখার জন্য গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। পাশাপাশি গর্তের চারপাশে এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ চলে। বৃহস্পতিবার উদ্ধার অভিযানে যুক্ত হয় মোট আটটি ফায়ার সার্ভিস ইউনিট এবং তিনটি এক্সকেভেটর। প্রায় ৪০ ফুট মাটি খননের পর রাত ৯টার দিকে শিশুটিকে মাটির নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়।

নিহত সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জমি থেকে মাটি আনা একটি ট্রলি আটকে গেলে রাকিব ও তার স্ত্রী ছেলেকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় সাজিদ মায়ের কোলে থাকা অবস্থান থেকে নেমে খেলতে খেলতে হাঁটতে গিয়ে অরক্ষিত গভীর নলকূপের মুখে পড়ে যায়।

দীর্ঘ অপেক্ষা, উত্তেজনা ও উদ্বেগের মধ্য দিয়ে উদ্ধার অভিযান চললেও শেষ পর্যন্ত ফিরিয়ে আনা যায়নি ছোট্ট সাজিদকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ