সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৩৯ অপরাহ্ন, ৯ মার্চ ২০২৬

নিউইয়র্ক মেয়রের বাসভবনের সামনে আরও একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার

নিউইয়র্কের ম্যানহাটনের আপার ইস্ট সাইডে মেয়র জোহরান মামদানির বাসভবন ‘গ্রেসি ম্যানশনের’ বাইরে বিস্ফোরক ডিভাইস নিক্ষেপের একদিন পর আরও একটি “সন্দেহজনক ডিভাইস” উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে একটি গাড়ির ভেতর থেকে ডিভাইসটি পাওয়া যায় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশ জানায়, ইস্ট এন্ড অ্যাভিনিউয়ের ৮১তম ও ৮২তম স্ট্রিটের মাঝামাঝি পার্ক করা গাড়িতে ডিভাইসটি পাওয়া যায়। […]

নিউইয়র্ক মেয়রের বাসভবনের সামনে আরও একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ম্যানহাটনের আপার ইস্ট সাইডে মেয়র জোহরান মামদানির বাসভবন ‘গ্রেসি ম্যানশনের’ বাইরে বিস্ফোরক ডিভাইস নিক্ষেপের একদিন পর আরও একটি “সন্দেহজনক ডিভাইস” উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে একটি গাড়ির ভেতর থেকে ডিভাইসটি পাওয়া যায় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

পুলিশ জানায়, ইস্ট এন্ড অ্যাভিনিউয়ের ৮১তম ও ৮২তম স্ট্রিটের মাঝামাঝি পার্ক করা গাড়িতে ডিভাইসটি পাওয়া যায়। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ আশপাশের ভবন থেকে সীমিত পরিসরে লোকজন সরিয়ে নেয়।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এনওয়াইপিডি বোম্ব স্কোয়াড এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকে। দীর্ঘ সময় পরীক্ষা করার পর গাড়িটি টো করে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিভাইসটি সরানো হলে বন্ধ করা রাস্তাগুলো পুনরায় খোলা হয়। উদ্ধার করা ডিভাইসটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে শনিবার গ্রেসি ম্যানশনের বাইরে নিক্ষেপ করা ডিভাইসটি সত্যিকারের বিস্ফোরক হিসেবে শনাক্ত করা হয়েছিল। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, এটি কোনো ভুয়া ডিভাইস বা স্মোক বোমা নয়, এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED), যা গুরুতর আহত বা মৃত্যুর কারণ হতে পারত। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনও (এফবিআই) নিশ্চিত করেছে, উদ্ধার করা ডিভাইসটি একটি আইইডি।

শনিবারের ঘটনায় পেনসিলভানিয়ার বাসিন্দা এমির বালাত ও ইব্রাহিম কাইউমি দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই দিনের বিক্ষোভকে কেন্দ্র করে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রিপাবলিকান কর্মী জেক ল্যাংয়ের নেতৃত্বে প্রায় ২০ জন ইসলামবিরোধী বিক্ষোভকারী গ্রেসি ম্যানশনের সামনে জড়ো হন। এর আগে তাদের মুখোমুখি হন প্রায় ১২৫ জন পাল্টা বিক্ষোভকারী, যারা শ্বেতাঙ্গ আধিপত্যবাদবিরোধী একটি সংগঠনের সদস্য। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সহিংসতা শুরু হয়।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, তদন্তে এনওয়াইপিডি সহায়তা করছে নিউইয়র্ক স্টেট পুলিশ এবং যৌথ সন্ত্রাসবাদ টাস্কফোর্স (Joint Terrorism Task Force)। তিনি বলেন, “আমাদের অঙ্গরাজ্যে কোনো ধরনের সহিংসতার স্থান নেই। এই কাপুরুষোচিত ঘটনার জন্য যারা দায়ী, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গ্রেসি ম্যানশনের সামনে ঘটে যাওয়া ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এই বিক্ষোভ ছিল বিদ্বেষ ও বর্ণবাদের ভিত্তিতে পরিচালিত। কোনো প্রতিবাদে সহিংসতা কখনো গ্রহণযোগ্য নয়। বিস্ফোরক ব্যবহার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা শুধু অপরাধই নয়, এটি আমাদের সমাজের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ