নিউইয়র্ক সিটিতে পথচারীদের নিরাপত্তা জোরদারে কার্যকর হয়েছে নতুন ট্রাফিক নিয়ম। এখন থেকে চিহ্নিত বা অচিহ্নিত—যেকোনো ক্রসওয়াকে পথচারী নামলে চালক ও সাইকেল আরোহীদের সম্পূর্ণ থেমে থাকতে হবে, যতক্ষণ না তিনি পুরো রাস্তা পার হন। আগে অনেক চালক পথচারী গাড়ির সামনে দিয়ে কিছুটা এগিয়ে গেলেই গাড়ি চালিয়ে দিতেন। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ নেই। এক পাশের ফুটপাত […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে পথচারীদের নিরাপত্তা জোরদারে কার্যকর হয়েছে নতুন ট্রাফিক নিয়ম। এখন থেকে চিহ্নিত বা অচিহ্নিত—যেকোনো ক্রসওয়াকে পথচারী নামলে চালক ও সাইকেল আরোহীদের সম্পূর্ণ থেমে থাকতে হবে, যতক্ষণ না তিনি পুরো রাস্তা পার হন।
আগে অনেক চালক পথচারী গাড়ির সামনে দিয়ে কিছুটা এগিয়ে গেলেই গাড়ি চালিয়ে দিতেন। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ নেই। এক পাশের ফুটপাত থেকে অন্য পাশের ফুটপাত পর্যন্ত নিরাপদে পার হওয়া নিশ্চিত করেই সামনে এগোতে হবে।
বিশেষ করে যেসব মোড়ে ট্রাফিক সিগন্যাল বা স্টপ সাইন নেই, সেসব স্থানেও এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য। সিটি ট্রাফিক বিধিতে স্পষ্ট বলা হয়েছে, পথচারী ক্রসওয়াকে থাকলে সব লেনের যানবাহনকে থামতে হবে এবং অপেক্ষা করতে হবে।
পুলিশ জানিয়েছে, নিয়ম অমান্য করলে চালকদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো পথচারীদের নিরাপত্তা বাড়ানো এবং দুর্ঘটনা কমানো—যা সিটির ভিশন জিরো কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।