নিউইয়র্ক সিটিতে আপাতত প্রপার্টি ট্যাক্স বাড়ানো হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি। মঙ্গলবার নির্বাহী সিটি বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন। শহরের ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি পূরণে এক পর্যায়ে সব ধরনের ট্যাক্স বাড়ানোর সম্ভাবনার কথা বলেছিলেন মামদানি। তিনি এটিকে “শেষ উপায়” হিসেবে উল্লেখ করেছিলেন, যদি ক্যাথি হোকুল ধনী নিউইয়র্কবাসীদের ওপর […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে আপাতত প্রপার্টি ট্যাক্স বাড়ানো হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি। মঙ্গলবার নির্বাহী সিটি বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন।
শহরের ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি পূরণে এক পর্যায়ে সব ধরনের ট্যাক্স বাড়ানোর সম্ভাবনার কথা বলেছিলেন মামদানি। তিনি এটিকে “শেষ উপায়” হিসেবে উল্লেখ করেছিলেন, যদি ক্যাথি হোকুল ধনী নিউইয়র্কবাসীদের ওপর অতিরিক্ত কর আরোপে সম্মত না হন।
তবে এখন পর্যন্ত ধনী নিউইয়র্কবাসীদের জন্য আয়কর বা করপোরেট ট্যাক্স বাড়ানোর কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না।
অন্যদিকে, মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল একটি নতুন “পিয়ে-আ-তেরে” কর ব্যবস্থার বিষয়ে একমত হয়েছেন। এই কর মূলত বিলাসবহুল দ্বিতীয় বাড়ি বা মাঝে মাঝে ব্যবহৃত উচ্চমূল্যের আবাসনের ওপর আরোপ করা হবে। এই খাত থেকে প্রায় ৫০০ মিলিয়ন ডলার আয়ের আশা করা হচ্ছে।
মেয়র মামদানি এর আগে তার অভিষেক ভাষণে নিউইয়র্ক সিটির প্রপার্টি ট্যাক্স ব্যবস্থাকে “ভাঙা” বা ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছিলেন। তার এই সমালোচনার সঙ্গে শহরের অনেক নির্বাচিত কর্মকর্তাও একমত প্রকাশ করেছেন।
তবে প্রপার্টি ট্যাক্স বাড়ানোর সম্ভাবনার কথা সামনে আসতেই ব্যাপক সমালোচনা ও বিরোধিতার মুখে পড়তে হয়েছিল সিটি প্রশাসনকে।