যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, ৬৪ বছর বয়সী এক দাদি তার মেয়ে ও চার নাতি-নাতনির মৃত্যুর ঘটনায় জড়িত থাকতে পারেন। ঘটনাটি সম্ভাব্য বিষপ্রয়োগের দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন অ্যামি স্টেডম্যান (৬৪), তার মেয়ে সারা মায়ার্স […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, ৬৪ বছর বয়সী এক দাদি তার মেয়ে ও চার নাতি-নাতনির মৃত্যুর ঘটনায় জড়িত থাকতে পারেন। ঘটনাটি সম্ভাব্য বিষপ্রয়োগের দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন অ্যামি স্টেডম্যান (৬৪), তার মেয়ে সারা মায়ার্স (৪৪) এবং সারার চার সন্তান—১৩ বছর বয়সী হার্পার, ১১ বছর বয়সী হাডসন এবং ১০ বছর বয়সী যমজ গ্যাভিন ও গ্রেসিলিন।
প্রতিবেশীরা কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের দেখতে না পেয়ে খোঁজ নেওয়ার অনুরোধ জানালে পুলিশ একটি ওয়েলফেয়ার চেক পরিচালনা করে। পরে বাসা থেকে পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তকারীরা ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা নোট, প্রেসক্রিপশন ও অন্যান্য ওষুধ উদ্ধার করেছেন। পুলিশ জানিয়েছে, এসব আলামত তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ফরেনসিক ও টক্সিকোলজি পরীক্ষার ফল না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত এখনও চলমান রয়েছে এবং সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শিশুদের বাবা ব্র্যাডি হারমন জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি শিগগিরই সন্তানদের নিজের কাছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, এই ঘটনার কারণে তার পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্ণাঙ্গ ফরেনসিক ও টক্সিকোলজি রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।