সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:২২ অপরাহ্ন, ২ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে পথচারীদের ওপর গুলি, প্রাণ গেল ৭ মাসের শিশুর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে পথচারীদের লক্ষ্য করে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছে মাত্র ৭ মাস বয়সী এক শিশু কন্যা। পরিবারের ভাষ্য, ছোট্ট কাওরি সবে “মামা” বলা শিখেছিল—এর মধ্যেই থেমে গেল তার জীবন। বুধবার দুপুরে ইস্ট উইলিয়ামসবার্গের হামবোল্ট ও মুর স্ট্রিট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে সময় কাওরি তার মা লিয়ানা চার্লস-মুর ও ২ বছর বয়সী ভাইয়ের […]

নিউইয়র্কে পথচারীদের ওপর গুলি, প্রাণ গেল ৭ মাসের শিশুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে পথচারীদের লক্ষ্য করে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছে মাত্র ৭ মাস বয়সী এক শিশু কন্যা। পরিবারের ভাষ্য, ছোট্ট কাওরি সবে “মামা” বলা শিখেছিল—এর মধ্যেই থেমে গেল তার জীবন।

বুধবার দুপুরে ইস্ট উইলিয়ামসবার্গের হামবোল্ট ও মুর স্ট্রিট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে সময় কাওরি তার মা লিয়ানা চার্লস-মুর ও ২ বছর বয়সী ভাইয়ের সঙ্গে বাইরে ছিল।

শিশুটির মা জানান, প্রথমে তারা শব্দটিকে আতশবাজি মনে করেছিলেন। পরে বুঝতে পারেন গুলির ঘটনা ঘটেছে। এতে কাওরি গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়। একই ঘটনায় তার ২ বছর বয়সী ভাইও সামান্য আহত হয়েছে।

শোকাহত মা বলেন, তারা কেবল কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছিলেন। তার ভাষায়, শিশু দুটি সম্পূর্ণ নির্দোষ ছিল এবং ঘটনার ধাক্কা এখনো পরিবার সামলে উঠতে পারেনি।

পরিবারের সদস্যরা জানান, কাওরি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও হাসিখুশি একটি শিশু। সে সদ্য কথা বলা শুরু করেছিল এবং হামাগুড়ি দেওয়ারও চেষ্টা করছিল।

শিশুটির নানি, যিনি নিউইয়র্কের একটি পাবলিক স্কুলের শিক্ষক, বলেন, খবরটি শুনে তিনি ভেঙে পড়েন। তার ভাষায়, কাওরি পরিবারের সবার খুব প্রিয় ছিল এবং তার উপস্থিতি পুরো পরিবারকে আনন্দে রাখত।

পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর প্রায় ১টা ২০ মিনিটে একটি মোপেডে করে আসা দুই ব্যক্তি জনতার দিকে গুলি ছোড়ে। প্রাথমিকভাবে ঘটনাটি গ্যাং-সংক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সিসিটিভি ফুটেজে মোপেডের পেছনে বসা এক ব্যক্তিকে গুলি চালাতে দেখা গেছে। পরে পালানোর সময় তাদের মোপেড একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেলে একজন সন্দেহভাজন গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে। তাকে হাসপাতালে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ বলছে, নিহত শিশু কাওরি হামলার লক্ষ্যবস্তু ছিল না। হামলাকারীরা কাকে উদ্দেশ করে গুলি চালিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্য সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে।

এদিকে শোকাহত পরিবারের একটাই দাবি—এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ