সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৩৭ অপরাহ্ন, ৭ জুলাই ২০২৬

নিউইয়র্কে ৩৭ তলা ভবন ধসের ঝুঁকি, চার ব্লক ও একটি স্কুল খালি ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে একটি ৩৭ তলা বাণিজ্যিক ভবন আবাসিক ভবনে রূপান্তরের কাজ চলাকালে কাঠামোগত ত্রুটি দেখা দেওয়ায় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের চারটি ব্লকের ভবন খালি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৪০০ শিক্ষার্থীর একটি স্কুল এবং একটি হোটেল থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত […]

নিউইয়র্কে ৩৭ তলা ভবন ধসের ঝুঁকি, চার ব্লক ও একটি স্কুল খালি ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে একটি ৩৭ তলা বাণিজ্যিক ভবন আবাসিক ভবনে রূপান্তরের কাজ চলাকালে কাঠামোগত ত্রুটি দেখা দেওয়ায় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের চারটি ব্লকের ভবন খালি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৪০০ শিক্ষার্থীর একটি স্কুল এবং একটি হোটেল থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত ২৩৫ ইস্ট ৪২ নম্বর স্ট্রিটের ভবনটিতে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট এবং ভবন নির্মাণ বিভাগ (ডিওবি) জানিয়েছে, সকাল ৮টার দিকে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা ভবনের ২১ তলায় দেয়ালে ফাটল এবং প্রধান ইস্পাতের সাপোর্ট বিম বেঁকে যেতে দেখেন। পরে ভবনের ২১ থেকে ২৬ তলা পর্যন্ত অংশে কাঠামোগত দুর্বলতা দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবনটি আগে একটি বাণিজ্যিক অফিস ভবন ছিল। বর্তমানে এটিকে আবাসিক অ্যাপার্টমেন্টে রূপান্তরের কাজ চলছিল। এটি নিউইয়র্ক সিটির অন্যতম বড় ‘অফিস-টু-অ্যাপার্টমেন্ট’ রূপান্তর প্রকল্পগুলোর একটি।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনে কর্মরত সব শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসংঘের সদর দপ্তর থেকে মাত্র এক ব্লক দূরে অবস্থিত ভবনটির চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে থাকা একটি হোটেল, একটি স্কুল এবং আশপাশের অন্যান্য ভবন থেকেও বাসিন্দা ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। ভবন নির্মাণ বিভাগের প্রকৌশলী ও পরিদর্শকরা ভবনের কাঠামোগত অবস্থা পরীক্ষা করছেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুলিশ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। ফায়ার সার্ভিস, প্রকৌশলী এবং ভবন নির্মাণ বিভাগের বিশেষজ্ঞরা ভবনটির স্থিতিশীলতা মূল্যায়নে কাজ চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ