নিউইয়র্কের কুইন্সে সাবওয়ে ট্রেনের ভেতরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় এক নারী সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রিচমন্ড হিলের ১১১ স্ট্রিট স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, এক নারী ৩৩ বছর বয়সী এক ব্যক্তির উরুতে দুইবার ছুরিকাঘাত করেন। পরে ট্রেনটি ব্রুকলিনের নরউড অ্যাভিনিউ স্টেশনে পৌঁছালে ওই নারী দক্ষিণমুখী জে ট্রেন […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সে সাবওয়ে ট্রেনের ভেতরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় এক নারী সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রিচমন্ড হিলের ১১১ স্ট্রিট স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, এক নারী ৩৩ বছর বয়সী এক ব্যক্তির উরুতে দুইবার ছুরিকাঘাত করেন। পরে ট্রেনটি ব্রুকলিনের নরউড অ্যাভিনিউ স্টেশনে পৌঁছালে ওই নারী দক্ষিণমুখী জে ট্রেন থেকে নেমে পালিয়ে যান।
আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি, হামলার আগে সন্দেহভাজন নারী ও আহত ব্যক্তি একে অপরকে চিনতেন কি না। ঘটনার তদন্ত চলছে।