যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় একটি সাবওয়ে স্টেশনের ভেতরে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। পুলিশ জানায়, বিকেল ৩টার কিছু আগে মাউন্ট ইডেন এলাকার ইস্ট ১৭০তম স্ট্রিট সাবওয়ে স্টেশনে—যেখানে বি ও ডি লাইনের ট্রেন চলাচল করে—হঠাৎ গুলি চালানো হয়। […]
ছবি - সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় একটি সাবওয়ে স্টেশনের ভেতরে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।
পুলিশ জানায়, বিকেল ৩টার কিছু আগে মাউন্ট ইডেন এলাকার ইস্ট ১৭০তম স্ট্রিট সাবওয়ে স্টেশনে—যেখানে বি ও ডি লাইনের ট্রেন চলাচল করে—হঠাৎ গুলি চালানো হয়। এতে ওই ব্যক্তি একাধিক গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
এনওয়াইপিডির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত শহরের বিভিন্ন সাবওয়ে ও পরিবহনকেন্দ্রকে ঘিরে ১৮৪টি ট্রানজিট-সংক্রান্ত অপরাধ নথিভুক্ত হয়েছে, যা গণপরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।