সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:২২ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীকে হারিয়ে টানা জয়ে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে এখনো জয়ের মুখ দেখেনি নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের তৃতীয় ম্যাচেও ব্যর্থতার ধারাবাহিকতা কাটাতে পারেনি দলটি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজ হার দিয়ে টানা তৃতীয় পরাজয়ের লজ্জায় পড়েছে নোয়াখালী। রোববার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র […]

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জায় ডুবিয়ে সহজ জয় তুলে নিলো রাজশাহী

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে এখনো জয়ের মুখ দেখেনি নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের তৃতীয় ম্যাচেও ব্যর্থতার ধারাবাহিকতা কাটাতে পারেনি দলটি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজ হার দিয়ে টানা তৃতীয় পরাজয়ের লজ্জায় পড়েছে নোয়াখালী।

রোববার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৪ রান। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ১৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয়।

ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি নোয়াখালীর। পাওয়ার প্লেতে ৪২ রান তুললেও এরপর একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। শতরানের আগেই ফিরে যান ৫ ব্যাটার। অধিনায়ক হায়দার আলী এক প্রান্ত আগলে রেখে লড়াই চালান। তিনি করেন ২৮ বলে ৩৩ রান। শেষদিকে মেহেদী হাসান রানা দুটি বাউন্ডারিতে ১২ বলে ১১ রান যোগ করলে কোনো রকমে ১২৪ রানের পুঁজি পায় নোয়াখালী।

রাজশাহীর হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন রিপন মণ্ডল। তিনি ৪ উইকেট শিকার করেন। তানজিম হাসান সাকিব নেন ২টি, আর বিনুরা ফার্নান্দো ও হুসেইন তালাত নেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। মাত্র ২ রানে শাহিবজাদা ফারহানের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় দলটি। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। শান্ত ২০ বলে ২৪ রান করে ফিরলেও তামিম ২০ বলে ২৯ রান করেন।

শেষদিকে মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি কোনো ঝুঁকি না নিয়ে ম্যাচ শেষ করেন। মুশফিক অপরাজিত থাকেন ৩০ বলে ২৮ রানে এবং ইয়াসির করেন ২৬ বলে ২৩ রান।

এই জয়ে রাজশাহী ওয়ারিয়র্স টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করল। অন্যদিকে, টানা তিন হারে শুরুটা আরও হতাশাজনক হয়ে উঠল নোয়াখালী এক্সপ্রেসের জন্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ