সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৫৩ পূর্বাহ্ন, ২৫ আগস্ট ২০২৫

পাকিস্তানে বড় পরিবর্তনের আভাস, সরিয়ে দেওয়া হতে পারে রিজওয়ানকেও

পাকিস্তান ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। আর এই পরিবর্তনের হাওয়াতে কপাল পুড়তে পারে পাক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) এ নিয়ে আলোচনা চলছে বলে জানাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। পাকিস্তানের সামা টিভি বলছে, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন সালমান আলি আগা। এখন পর্যন্ত এই দায়িত্বে আছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ […]

পাকিস্তানে বড় পরিবর্তনের আভাস, সরিয়ে দেওয়া হতে পারে রিজওয়ানকেও
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পাকিস্তান ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। আর এই পরিবর্তনের হাওয়াতে কপাল পুড়তে পারে পাক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) এ নিয়ে আলোচনা চলছে বলে জানাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।

পাকিস্তানের সামা টিভি বলছে, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন সালমান আলি আগা। এখন পর্যন্ত এই দায়িত্বে আছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে নির্বাচন কমিটি, হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক এবং সালমান আগার মধ্যে দুবাই সফরের আগে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সালমানকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাখা হচ্ছে। কারণ মিডল অর্ডারে তার স্থিতিশীল ব্যাটিং এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে।

শুধু ওয়ানডে নয়, টেস্টের অধিনায়কও বদলে ফেলার বিষয়ে ভাবছে পাকিস্তান। লাল বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে আসতে পারেন সাউদ শাকিল। এর ফলে শান মাসুদের জায়গা হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। বোর্ডের ভেতরের লোকজন বলছে, তরুণ ক্রিকেটারদের দিয়ে ভবিষ্যতের দায়িত্ব তৈরি করতেই এই পরিবর্তন আনতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সিলেক্টরদের চোখে সাউদের ধারাবাহিক পারফরম্যান্স দারুণ প্রভাব ফেলেছে। অধিনায়কত্ব পেলে তার কেন্দ্রীয় চুক্তি বেড়ে গিয়ে ক্যাটাগরি ‘বি’-তে উন্নীত হতে পারে।

গত সপ্তাহে এনসিএ-তে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে আসন্ন সফর সামনে রেখে সব ফরম্যাটে নেতৃত্বে স্থিতিশীলতা আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

যদিও পিসিবি বিভিন্ন নাম বিবেচনা করছে, তবে সালমান আলি আগা এবং সাউদ শাকিলই সবচেয়ে বেশি সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে। খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ