সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬

পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি: নয়াদিল্লিকে রুবিও

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা ওয়াশিংটনের জন্য জরুরি। তবে এ সম্পর্ক কখনোই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতির বিনিময়ে গড়ে তোলা হবে না। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও। পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন […]

পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি: নয়াদিল্লিকে রুবিও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা ওয়াশিংটনের জন্য জরুরি। তবে এ সম্পর্ক কখনোই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতির বিনিময়ে গড়ে তোলা হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও। পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘনিষ্ঠতা নিয়ে ভারতের উদ্বেগের প্রেক্ষাপটে তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন।

রুবিও বলেন, বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতির কারণ হবে না। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন এমন দৃষ্টিভঙ্গি অনুসরণ করে না বলেও জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর ভারত সফর, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রতিশ্রুতি, যৌথ কূটনৈতিক উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন কার্যক্রমই এ সম্পর্কের গুরুত্বের প্রমাণ।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কারণ

পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রুবিও বলেন, ইসলামাবাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আঞ্চলিক উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে। এ সম্পর্ক কাজে লাগিয়ে এমন পদক্ষেপ নিরুৎসাহিত করা সম্ভব, যা ভারতকে উদ্বিগ্ন করতে পারে কিংবা সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

রুবিও বলেন, ‘পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক রাখাটা জরুরি। কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি ইতিবাচক উপায়ে আমাদের প্রভাব কাজে লাগিয়ে এমন কোনো পদক্ষেপ নিরুৎসাহিত করতে পারি, যা সম্ভাব্য সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, তবে তা ইতিবাচক ফল বয়ে আনতে পারে।’

তাঁর বক্তব্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পাশাপাশি ভারতের সঙ্গে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নিক্সন-কিসিঞ্জার যুগের সঙ্গে তুলনা প্রসঙ্গে

দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির সঙ্গে ১৯৭০-এর দশকে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সময়কার পাকিস্তানঘেঁষা নীতির তুলনা প্রসঙ্গেও কথা বলেন রুবিও।

তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে সত্তরের দশকের বৈশ্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সে সময় স্নায়ুযুদ্ধসহ আন্তর্জাতিক রাজনীতিতে নানা সমীকরণ কার্যকর ছিল, যা বর্তমান পরিস্থিতিতে আর আগের মতো নেই। এ কারণে ওই সময়ের উদাহরণ দিয়ে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করা যথাযথ হবে না বলে মন্তব্য করেন তিনি।

ভারত সফরে রুবিও

দুই দিনের ভারত সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়েও কথা বলেছেন রুবিও। যুদ্ধটির সমাধান যে জটিল, তা স্বীকার করে তিনি বলেন, ‘বিষয়গুলো বেশ জটিল। এটি যদি সমাধান করা সহজ কোনো যুদ্ধ হতো, তবে অনেক আগেই এর সমাধান হয়ে যেত।’

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ