সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩৫ অপরাহ্ন, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাবলিক বিতর্কে বসার আহ্বান: তারেক রহমানকে জামায়াত আমিরের আমন্ত্রণ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উন্মুক্ত আলোচনায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গণমাধ্যম ও জনগণের সামনে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আমন্ত্রণ জানান জামায়াত আমির। পোস্টে ডা. শফিকুর রহমান […]

পাবলিক বিতর্কে বসার আহ্বান: তারেক রহমানকে জামায়াত আমিরের আমন্ত্রণ

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উন্মুক্ত আলোচনায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গণমাধ্যম ও জনগণের সামনে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আমন্ত্রণ জানান জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই প্রকৃত বৈধতার ভিত্তি তৈরি করে। ন্যায্যতা ও জনআস্থার অভাব থাকলে কোনো নির্বাচনী ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের প্রতি রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো প্রমাণ করা যে রাজনীতি হতে পারে শালীন, সভ্য এবং সংঘাতমুক্ত।

তিনি প্রস্তাব দেন, গণমাধ্যম ও জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড নির্ধারণ করা হোক—যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমালোচনার সুযোগ।

ডা. শফিকুর রহমান লেখেন, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেছেন, তাই একটি পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় বসে উভয় পক্ষের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে। এতে জনগণ সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে জামায়াত আমির বলেন, আসুন আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের জন্য একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করি, যেখানে জনগণের মতামত ও ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ